Frequently Asked Questions (FAQ)
আপনার মনে থাকা সাধারণ কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো। অন্য যেকোনো জিজ্ঞাসার জন্য আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করুন।
১. অর্ডার সংক্রান্ত (Ordering)
প্রশ্ন: আমি কিভাবে অর্ডার করব?
উত্তর: আপনার পছন্দের পণ্যটি সিলেক্ট করে 'Add to Cart' দিন, তারপর 'Checkout' পেজে আপনার নাম-ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন।
প্রশ্ন: অর্ডার কনফার্ম হয়েছে কি না কিভাবে বুঝব?
উত্তর: অর্ডার করার পর আপনি একটি কনফার্মেশন ইমেইল পাবেন। এছাড়া আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি নিশ্চিত করতে পারেন।
২. ডেলিভারি সংক্রান্ত (Delivery)
প্রশ্ন: ডেলিভারি চার্জ কত?
উত্তর: ঢাকা সিটির ভেতরে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ১৫০ টাকা। (পণ্যের ওজন ও সাইজ ভেদে পরিবর্তন হতে পারে)।
প্রশ্ন: আমি কি ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করতে পারব?
উত্তর: হ্যাঁ, অবশ্যই। পণ্যটি বুঝে নেওয়ার সময় প্যাকেট খুলে দেখে নিন। কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যানের কাছেই রিটার্ন করুন।
৩. পেমেন্ট ও রিফান্ড (Payment & Refund)
প্রশ্ন: আমি কি অনলাইনে পেমেন্ট করতে পারি?
উত্তর: আমরা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি। এছাড়াও ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো থাকছেই।
প্রশ্ন: রিফান্ড পলিসি কী?
উত্তর: যদি ভুল বা নষ্ট পণ্য পান, তবে ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানান। যাচাই সাপেক্ষে ৫-৭ দিনের মধ্যে রিফান্ড দেওয়া হবে।
৪. রিসেলার ও ভেন্ডর (Reseller & Vendor)
প্রশ্ন: আমি কি আপনাদের সাথে রিসেলার হিসেবে কাজ করতে পারি?
উত্তর: হ্যাঁ! আমাদের রিসেলার প্রোগ্রামে যুক্ত হতে partners@buydora.shop ইমেইলে যোগাযোগ করুন।
প্রশ্ন: ভেন্ডর হিসেবে পণ্য বিক্রি করার নিয়ম কী?
উত্তর: আপনার পণ্যের ডিটেইলস এবং ট্রেড লাইসেন্স (থাকলে) আমাদের পাঠান, আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে।